সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

শিক্ষা ডেস্ক

প্রকাশ: ২০:০৭, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:১০, ২০ আগস্ট ২০২৬

কুবির সিন্ডিকেট সদস্য হলেন ঢাবির দুই অধ্যাপক

কুবির সিন্ডিকেট সদস্য হলেন ঢাবির দুই অধ্যাপক

সংগ্রহীত

বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুইজন অধ্যাপক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন। গত বুধবার (১৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
 
নিয়োগপ্রাপ্তরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক আল-আমিন ও পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান খান।
 
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‍কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (সংশোধিত-২০১৩)-এর ১৭(১)(ঘ) এবং ১৭(২) ধারা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সরকার কর্তৃক মনোনীত সদস্য হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
 
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আল আমিন জানিয়েছেন, সরকার আমার প্রতি আস্থা রেখে সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। চেষ্টা করবো এই দায়িত্ব সেটা ঠিকঠাক পালন করার জন্য।
 
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করছেন অধ্যাপক আল আমিন। অন্যদিকে অধ্যাপক মেহেদী হাসান খান বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য হিসেবে কর্মরত রয়েছেন।