বিএসইসি চেয়ারম্যানের প্রগতি ইন্ডাস্ট্রিজ লিঃ পরিদর্শন
সংগৃহীত
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর চেয়ারম্যান জনাব আব্দুল খালেক আজ সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে অবস্থিত প্রগতি ইন্ডাস্ট্রিজ লিঃ কারখানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিঃ-এর কারখানার বিভিন্ন উৎপাদন কার্যক্রম ও সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির উৎপাদন, বিপণন ও কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ খবর নেন।
পরে তিনি কারখানার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি, গুণগত মান বজায় রাখা, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং সরকারি এ প্রতিষ্ঠানকে আরও লাভজনক ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে বিএসইসি সাবেক চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, অতিরিক্ত সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জনাব ড.মোঃ বেলাল হোসেন, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) বিএসইসি, জনাব মোহাম্মদ আবু সাঈম, ব্যবস্থাপনা পরিচালক, পিআইএল সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে ছিলেন।