রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১০:৪০, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জিআই স্বীকৃতির পরও সংকটে নারায়ণগঞ্জের জামদানি

শেয়ার বিজ

বাংলার প্রাচীন বস্ত্রশিল্পের অন্যতম ঐতিহ্য জামদানি। মসলিনের ঐতিহ্য বহনকারী নারায়ণগঞ্জের সোনারগাঁ, রূপগঞ্জ ও শীতলক্ষ্যা তীরবর্তী জনপদে শত শত বছর ধরে হাতে বোনা হচ্ছে এই ঐতিহ্যবাহী কাপড়। একসময় দেশ-বিদেশে ব্যাপক চাহিদা থাকলেও নানা সংকটে ধীরে ধীরে কঠিন সময় পার করছে জামদানি শিল্প।

উৎপাদন খরচ বৃদ্ধি, দক্ষ তাঁতির সংকট, মেশিনে তৈরি নিম্নমানের কাপড়ের দৌরাত্ম্য, বিক্রি কমে যাওয়া এবং আর্থিক সংকটে অনেক তাঁতি ও ক্ষুদ্র উদ্যোক্তা পেশা বদল করতে বাধ্য হচ্ছেন। ফলে শুধু ব্যবসায়িক সংকট নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি ঐতিহ্যবাহী শিল্পের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

নারায়ণগঞ্জে বর্তমানে তাঁত ইউনিট রয়েছে ৩ হাজার ৯৮৪টি। এসব ইউনিটে তাঁতের সংখ্যা ৯ হাজার ৬৩৯টি। এর সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন ১৪ হাজার ৭৯৩ জন তাঁতি। বিপুলসংখ্যক মানুষের জীবিকা এই শিল্পের সঙ্গে যুক্ত হলেও সংশ্লিষ্টদের অভিযোগ—শিল্পটি টিকিয়ে রাখতে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা এখনো পর্যাপ্ত নয়।

সোনারগাঁয়ের ইতিহাসের সঙ্গে জামদানি শিল্পের সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপণ্য চত্বরে এখনো জামদানি শাড়ি ও কাপড় বিক্রি হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের সামনে জামদানি তৈরির প্রক্রিয়াও তুলে ধরা হচ্ছে। কারুপল্লিতে এখনো কয়েকজন কারিগর তাঁতে বসে জামদানি বুনছেন। তাঁদের কাছে এই পেশা কেবল জীবিকার মাধ্যম নয়, বরং পারিবারিক ঐতিহ্যের অংশ।

কারুপল্লির তাঁতি মো. মামুন মিয়া বলেন, তিন পুরুষ ধরে তাঁদের পরিবার জামদানি তৈরির সঙ্গে যুক্ত। প্রায় ২০ বছর ধরে তিনিও এই কাজ করছেন। তার মতে, জামদানির চাহিদা এখনো রয়েছে। তবে তাঁতিদের সহজ শর্তে ক্ষুদ্রঋণসহ সরকারি সহায়তা দেওয়া হলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব।

সোনারগাঁয়ের স্বর্ণলতা জামদানি কুঠিরের স্বত্বাধিকারী মো. আবু তাহের ১৯৭২ সাল থেকে জামদানি তৈরি করছেন। তার তৈরি শাড়ি একসময় লন্ডন, যুক্তরাষ্ট্র, কলকাতা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি হতো। তবে ২০২৪ সালের পর থেকে বিদেশে পাঠানো প্রায় বন্ধ রয়েছে।

বর্তমানে তার বিক্রির বড় অংশই নির্ভর করছে সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আসা দর্শনার্থীদের ওপর।

আবু তাহের বলেন, হাতে তৈরি জামদানি শাড়ির দাম ৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৯০ হাজার টাকা পর্যন্ত। কিন্তু ক্রেতা কমে যাওয়ায় ব্যবসা আগের অবস্থায় নেই। জামদানি শিল্পের প্রকৃত কারিগর ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ কিস্তিতে ঋণ দেওয়া হলে অনেক পরিবার এই পেশা ধরে রাখতে পারবে বলে তিনি মনে করেন।

জামদানি তৈরিতে সময় ও শ্রম দুটিই বেশি লাগে। একটি শাড়ির নকশা ও বুননের পেছনে দীর্ঘ সময় ব্যয় হলেও অনেক ক্ষেত্রে তাঁতিরা সেই অনুপাতে পারিশ্রমিক পান না। এর সঙ্গে সুতা, শ্রম ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে।

ফলে লাভ কমে যাওয়ায় অনেক তাঁতি তাঁত বন্ধ করে অন্য পেশায় চলে যাচ্ছেন। নতুন প্রজন্মের মধ্যেও এই পেশার প্রতি আগ্রহ কমছে। ফলে আগামী দিনে দক্ষ তাঁতির সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

তাঁতশিল্পের সঙ্গে জড়িতদের মতে, একজন দক্ষ জামদানি কারিগর তৈরি করতে দীর্ঘ সময় লাগে। ফলে বর্তমানে যারা অভিজ্ঞতার সঙ্গে কাজ করছেন, তাদের ধরে রাখতে না পারলে ভবিষ্যতে এই শিল্পের দক্ষ মানবসম্পদ তৈরি করাও কঠিন হয়ে পড়বে।

হাতে তৈরি জামদানির বাজারে আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মেশিনে তৈরি নকশাদার কাপড়। সংশ্লিষ্টদের অভিযোগ, ভারতীয় নিম্নমানের মেশিনে তৈরি কাপড়ের পাশাপাশি দেশীয় মেশিন-মেড কাপড়ও কম দামে ‘জামদানি’ নামে বাজারজাত হচ্ছে।

এতে একদিকে ক্রেতাদের মধ্যে আসল ও নকল জামদানি নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে, অন্যদিকে হাতে বোনা আসল জামদানির বাজারও ক্ষতিগ্রস্ত হচ্ছে।তাঁতিদের ভাষ্য, হাতে তৈরি জামদানির উৎপাদন ব্যয় ও সময় দুটোই বেশি হওয়ায় মেশিনে তৈরি কম দামের কাপড়ের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করা কঠিন। ফলে প্রকৃত কারিগররা ক্রমেই বাজার হারাচ্ছেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁয়ের জামদানি শিল্পের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত ডেমরা জামদানি হাট। প্রায় সাড়ে ৪০০ বছরের পুরোনো এই হাট দেশের প্রাচীন হাটগুলোর একটি। শীতলক্ষ্যা তীরের জামদানি ব্যবসায়ীদের জন্য এখনো এটি গুরুত্বপূর্ণ বেচাকেনার কেন্দ্র।

তবে সামপ্রতিক সময়ে এ হাটেও ক্রেতা কমেছে। তাঁতি ও বিক্রেতাদের ভাষ্য, ঈদকে কেন্দ্র করেও আশানুরূপ বিক্রি হচ্ছে না। ১০ থেকে ১৩ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েও বিক্রি বাড়ানো যাচ্ছে না। কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, ঈদ মৌসুমে বিক্রি প্রায় ৩০ শতাংশ কমেছে।

রূপগঞ্জের জামদানি ব্যবসায়ী মো. হামিদুল্লাহ বলেন, আগে ঈদ সামনে রেখে সারা দেশের দোকানিদের চাহিদা মেটাতে তাঁতিদের নিয়ে রাতদিন কাজ করতে হতো। এখন উৎপাদিত পণ্য বিক্রি করাই কঠিন হয়ে পড়েছে। তাঁতিদের মজুরি ও বোনাস দেওয়াও অনেক ব্যবসায়ীর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বিসিকের সানজিদা জামদানি উইভিং ফ্যাক্টরির মালিক মো. আবুল হোসেন জানান, তার কারখানায় একসময় ১০০ তাঁতি কাজ করতেন। আগে সপ্তাহে ২০০ থেকে ৩০০টি জামদানি বিক্রি হলেও বর্তমানে সর্বোচ্চ ৬০টি বিক্রি করতে পারছেন।

বিক্রি কমে যাওয়ায় উৎপাদনও প্রায় ৭০ শতাংশ কমিয়ে দিয়েছেন তিনি। এতে একদিকে কারখানার কার্যক্রম সংকুচিত হয়েছে, অন্যদিকে কর্মসংস্থানও কমেছে।

জামদানির ঐতিহ্য ও স্বাতন্ত্র্যের কারণে ২০১৬ সালে এটি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জামদানির আলাদা পরিচিতি তৈরি হয়েছে।

তবে জিআই স্বীকৃতির পরও উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানিতে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে হতাশা রয়েছে। তাদের মতে, শুধু জিআই স্বীকৃতি দিয়ে শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব নয়। প্রয়োজন উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ ও রপ্তানি পর্যন্ত সমন্বিত সহায়তা।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক নাসিব ইসলাম অভি বলেন, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে জামদানির চাহিদা রয়েছে। ঐতিহ্যবাহী এই শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ফাউন্ডেশনে কর্মশালা ও নকশা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বিসিকের জামদানি শিল্পনগরীর কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী জামদানি শিল্প রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতা আরও বাড়ানো প্রয়োজন। তাঁতি প্রশিক্ষণ ও বাজারজাতকরণে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব কার্যক্রম আরও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, জামদানি শিল্পকে টিকিয়ে রাখতে শুধু প্রশিক্ষণ যথেষ্ট নয়। প্রকৃত তাঁতি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ, কাঁচামালে সহায়তা, নকল ও মেশিনে তৈরি জামদানির বিরুদ্ধে নজরদারি, বাজার সমপ্রসারণ এবং রপ্তানি সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

একই সঙ্গে সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে দেশীয় হাতে বোনা জামদানির ব্যবহার বাড়ানো গেলে অভ্যন্তরীণ বাজারও শক্তিশালী হতে পারে। বিদেশে বাংলাদেশের জামদানির ব্র্যান্ডিং ও বাজার সমপ্রসারণেও আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঐতিহ্যের সঙ্গে জীবিকার গভীর সম্পর্ক থাকা নারায়ণগঞ্জের জামদানি শিল্প এখন তাই একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। একদিকে রয়েছে শত শত বছরের ঐতিহ্য, অন্যদিকে উৎপাদন ব্যয়, তাঁতি সংকট ও বাজারের প্রতিযোগিতা। সংশ্লিষ্টদের মতে, এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে দক্ষ তাঁতি ও কারিগর হারানোর পাশাপাশি কয়েক শত বছরের এই শিল্প ঐতিহ্যও ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়তে পারে।