রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

প্রকাশ: ১৮:৫০, ২৪ আগস্ট ২০২৬

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন

ছবি সংগৃহীত

গ্রাহকদের জন্য শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা আরও সহজলভ্য ও আধুনিক করার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি. সমপ্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত ২০টি শাখায় ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন করেছে।

প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় শান্তা পিনাকলে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। আরও ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এম. নুরুল আলম, এফসিএস, ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোহাম্মদ শাহজাহান মাদানী, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীগণ।