রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

প্রকাশ: ১৮:৪৪, ২৩ আগস্ট ২০২৬

এনআরবিসি ব্যাংক ও বিকাশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এনআরবিসি ব্যাংক ও বিকাশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ছবি সংগৃহীত

প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিট্যান্স সহজ, দ্রুত ও নিরাপদে তাদের প্রিয়জনের কাছে পৌঁছে দিতে এনআরবিসি ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বুধবার ১৯ আগস্ট, এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।