বিকাশ-এর মাধ্যমে আইডিএলসিতে এফডিআর খুলতে পারছেন গ্রাহকরা
ছবি সংগৃহীত
গ্রাহকদের সঞ্চয় করাকে আরও সহজ করতে দেশের অন্যতম শীর্ষ দুই আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স ও বিকাশ যৌথভাবে চালু করেছে ডিজিটাল এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিট) সেবা। ফলে এখন বিকাশ অ্যাপ থেকেই গ্রাহকরা কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়া ঘরে বসে আইডিএলসি’তে ফিক্সড ডিপোজিট চালু করতে পারবেন। বর্তমানে ৬ মাস ও ১২ মাস মেয়াদে ১০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত এফডিআর খোলার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। আইডিএলসিতে এফডিআর খোলা থেকে নির্দিষ্ট মেয়াদ অন্তর মুনাফা গ্রহণ এবং মেয়াদ শেষে পুরো টাকা পাওয়া পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটি বিকাশ অ্যাপেই সম্পন্ন করতে পারছেন গ্রাহকরা।