শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ: ১৯:০৯, ১৩ আগস্ট ২০২৬

নেসকো প্রকল্পে এডেক্স কর্পোরেশনকে ট্রান্সফরমার সরবরাহ করবে এনার্জিপ্যাক

নেসকো প্রকল্পে এডেক্স কর্পোরেশনকে ট্রান্সফরমার সরবরাহ করবে এনার্জিপ্যাক

ছবি সংগৃহীত

এডেক্স কর্পোরেশনের সঙ্গে ৫০ লাখ মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। চুক্তির আওতায় এডেক্স কর্পোরেশনকে ১৫টি ২০/২৮ এমভিএ ট্রান্সফরমার সরবরাহ করবে এনার্জিপ্যাক। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) একটি প্রকল্পে এসব ট্রান্সফরমার সরবরাহ করা হবে। রাজধানীর তেজগাঁওয়ে এডেক্স কর্পোরেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সমপ্রতি চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সিইও ও পরিচালক ইঞ্জিনিয়ার রবিউল আলম এবং এডেক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় নেসকোর প্রকল্পে ১৫টি ২০/২৮ এমভিএ ট্রান্সফরমার সরবরাহ করবে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড। দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে এ অংশীদারিত্ব।