পাহাড়তলী টেক্সটাইল লিমিটেডের লিড প্লাটিনাম সনদ অর্জন
ছবি সংগৃহীত
পরিবেশবান্ধব ও দায়িত্বশীল উৎপাদনের ধারায় এক অনন্য মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ ইস্পাহানরি শতভাগ রপ্তানীমুখী স্পিনিং মিল বন্দর নগরী চট্টগ্রামের উত্তর পাহাড়তলীতে অবস্থিত পাহাড়তলী টেক্সটাইল লিমিটেড। যুক্তরাষ্ট্রের ইউ.এস. গ্রীন বিল্ডিং কাউন্সিল এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন ইউনিট-২ কে বিশ্বমানের লিড প্লাটিনাম সার্টিফিকেটে ভূষিত করা হয়েছে। ৯ আগস্ট ওই সনদটি ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির হাতে হস্তান্তর করেন মাহেন্দ্র জায়ালাথ, চেয়ারম্যান, গ্রীন বিল্ডিং কাউন্সিল, শ্রীলঙ্কা। বিজ্ঞপ্তি