র্যাংগসএক্সের হাত ধরে বাংলাদেশে ডিএইচএল এক্সপ্রেসের বহরে যুক্ত হলো ১৮টি ইলেকট্রিক কার্গো ভ্যান
ছবি সংগৃহীত।
দেশের লজিস্টিকস ও বাণিজ্যিক পরিবহন খাতে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে শতভাগ বৈদ্যুতিক কার্গো ভ্যান যুক্ত হলো। র্যাংগস গ্রুপের ফিউচার মোবিলিটি ইউনিট র্যাংগসএক্স আন্তর্জাতিক এক্সপ্রেস লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ-এর কাছে ১৮টি ডংফেং ইলেকট্রিক কার্গো ভ্যান হস্তান্তর করেছে। এই উদ্যোগ দেশের পরিবহন খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্প্রতি (৮ জুলাই) র্যাংগস অ্যাসেম্বলি প্ল্যান্টে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব কার্গো ভ্যান হস্তান্তর করা হয়। পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ সরকারের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) গ্রহণ এবং কার্বন নিঃসরণ হ্রাসের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে এটি দেশের কার্বন-নিরপেক্ষ ভবিষ্যৎ গঠনের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে র্যাংগস গ্রুপের (অটোমোটিভ ডিভিশন) প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ শাহরিয়ার আনোয়ার বলেন,
“শতভাগ বৈদ্যুতিক ১৮টি কার্গো ভ্যান হস্তান্তর শুধুমাত্র একটি বাণিজ্যিক চুক্তির বাস্তবায়ন নয়; এটি বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকেল যাত্রায় একটি নতুন মাইলফলক। ডিএইচএলের মতো একটি বৈশ্বিক প্রতিষ্ঠানের আস্থা আমাদের জন্য গর্বের এবং এটি টেকসই পরিবহন ব্যবস্থার প্রতি আমাদের প্রতিশ্রুতির স্বীকৃতি।”
র্যাংগস গ্রুপের আইশার বাস ও ট্রাক, ডংফেং ইভি এবং পিকআপ ডিভিশনের বিজনেস হেড শাহ মোহাম্মদ রুম্মান বিন রউফ বলেন,
“লজিস্টিকস খাতের অন্যতম বড় ব্যয় হলো জ্বালানি ও যানবাহনের রক্ষণাবেক্ষণ। ইলেকট্রিক কার্গো ভ্যান ব্যবহারের মাধ্যমে এই ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। ফলে পরিবহন কার্যক্রম হবে আরও সাশ্রয়ী, দক্ষ এবং নির্ভরযোগ্য।”
ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হক বলেন,
“ডিএইচএল বৈশ্বিকভাবে শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যে কাজ করছে। সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশে আমাদের বহরে শতভাগ বৈদ্যুতিক কার্গো ভ্যান যুক্ত করা হয়েছে। এটি টেকসই লজিস্টিকস ব্যবস্থার দিকে আমাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
অনুষ্ঠানে ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ এবং র্যাংগস গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের করপোরেট ও লজিস্টিকস খাতে ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার আরও সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
বাংলাদেশ সরকারের ইলেকট্রিক ভেহিকেল নীতিমালা ও ভবিষ্যৎ পরিবহন কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে র্যাংগসএক্স বেসরকারি খাতে ইলেকট্রিক পরিবহনের অগ্রদূত হিসেবে কাজ করে যাচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটির পোর্টফোলিওতে রয়েছে ইলেকট্রিক মাইক্রোবাস, কার্গো ভ্যান, ইলেকট্রিক টু-হুইলারসহ বিভিন্ন বাণিজ্যিক ইলেকট্রিক যান, যা ব্যবসা প্রতিষ্ঠান, লজিস্টিকস অপারেটর এবং সাধারণ গ্রাহকদের জন্য আধুনিক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহন সমাধান প্রদান করছে।