সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩
বাংলাদেশ রেলওয়ের ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভের (ইঞ্জিন) যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরির উদ্যোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি রেলভবন থেকে জারি করা এক দাপ্তরিক নথিতে দেখা যায়, আমদানিনির্ভরতা কমাতে তিনটি বেসরকারি প্রতিষ্ঠানকে ট্রায়াল অর্ডারের ভিত্তিতে নমুনা যন্ত্রাংশ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের কালুরঘাটের ‘বেঙ্গল কার্বন টেকনোলজীস্’। রেলওয়ের নিজস্ব আধুনিক ওয়ার্কশপ থাকা সত্ত্বেও বেসরকারি খাতে এসব স্পর্শকাতর যন্ত্রাংশ তৈরির সুযোগ দেওয়ার যৌক্তিকতা ও প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত এবং এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিবেচনায় আইজিপি, বিজিবি ও এসআরবির মহাপরিচালকের একসঙ্গে সফর বিশেষ গুরুত্ব বহন করছে। জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কার্যক্রম মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে।
বিশেষ করে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) গুরুত্বপূর্ণ রায় ঘোষণার দিনেই এই কূটনৈতিক তৎপরতা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কূটনৈতিক মহলের ধারণা, রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার সম্ভাব্য প্রভাব এসব আলোচনায় গুরুত্ব পেয়ে থাকতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাব বিবেচনায় দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
গাজীপুর দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল। এখানে বিপুলসংখ্যক তৈরি পোশাক কারখানা ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। ফলে শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় বাড়তি নজরদারি রাখা হচ্ছে।
শ্রমিকদের মূল দাবি, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাঁধ মেরামত ও দুর্যোগকালীন কার্যক্রমের জন্য এক হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, এ বরাদ্দ থেকে দেশের নদীভাঙন ও বন্যা মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা করার সুযোগ রয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের অক্টোবর মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে। মাসটিতে সংস্থাটি ৮ হাজার ৫২৬ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে, যা গত কয়েক বছরের একই মাসের আদায়ের তুলনায় সর্বোচ্চ।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে আগামী বছরের জানুয়ারি থেকে প্রায় ১ হাজার ৫০০টি পর্যটন আকর্ষণকে ঘিরে একটি সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের পথ সুগম হবে।