বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য কারখানাগুলোর জন্য পরিবেশগত, সামাজিক ও সুশাসন-সংক্রান্ত মানদণ্ড বিষয়ক তথ্য প্রদান বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, ইএসজি প্ল্যাটফর্মের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি পোশাকশিল্পের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা আদায়ে সরকারের সঙ্গে আলোচনা এবং উন্নয়ন সহযোগীদের কাছে শিল্পের চাহিদা তুলে ধরা হবে।