শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি দক্ষতা ও রাজস্ব বাড়বে কতটা?

ডিপি ওয়ার্ল্ডের হাতে এনসিটি দক্ষতা ও রাজস্ব বাড়বে কতটা?

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইউনিট ‘নিউমুরিং কনটেইনার টার্মিনাল’ (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক বৈশ্বিক হাব অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’-এর সঙ্গে ১৫ বছরের জন্য কনসেশন চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর পরিচালনায় আন্তর্জাতিক প্রযুক্তি ও দক্ষতা কাজে লাগিয়ে আমদানি-রপ্তানি খরচ ও সময় কমানোর লক্ষ্যে এই চুক্তি করা হলেও পরিচালনাগত নিয়ন্ত্রণ, আর্থিক স্বচ্ছতা শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষা এবং জাতীয় স্বার্থের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধিতাকারীরা। অন্যদিকে, ব্যবসায়ী নেতারা মনে করছেন, দক্ষতা বাড়লে পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমে দেশের সামগ্রিক বাণিজ্য উপকৃত হতে পারে। 

​​​​​​​রাজশাহী ওয়াসার ৪ হাজার কোটি টাকার প্রকল্প

​​​​​​​রাজশাহী ওয়াসার ৪ হাজার কোটি টাকার প্রকল্প

​​​​​​​রাজশাহী নগরীতে পানি সরবরাহের অবকাঠামো সম্প্রসারণে প্রায় ৪ হাজার ৬২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্প ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। পাইপলাইন স্থাপনের জন্য ইতোমধ্যে ১৪ কিলোমিটার সড়ক কাটা হয়েছে, আরও ৩৪ কিলোমিটার কাটার পরিকল্পনা রয়েছে। সড়ক পুনরুদ্ধারে রাজশাহী সিটি করপোরেশনকে ১৫ কোটি টাকা পরিশোধের তথ্য পাওয়া গেলেও সংস্কারকাজের সময়সূচি ও বাস্তব অগ্রগতি নিয়ে উদ্বেগ রয়েছে। অন্যদিকে, রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) বার্ষিক ও নিরীক্ষা প্রতিবেদনে রাজস্বের অঙ্কেও উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে।

\